ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৭১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় আজ খাজামুদ্দিন (৮৩) হত্যা মামলায় সাদ্দাম হোসেন (৩২) নামের একব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. নূর হোসেন এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩২) ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। নিহত খাজামুদ্দিন এবং দন্ডিত সাদ্দাম সম্পর্কে সৎভাই।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের কবিরাজ খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা বেগম রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত  ৯টার দিকে  একই উপজেলার মালিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন জোর করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে।  এসময় গৃহকর্মি মন্তাজ তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দিলে সৎভাই সাদ্দাম তাকে ছুরিকাঘাত করে খাজামুদ্দিনের ঘরে প্রবেশ করে। একপর্যায়ে সাদ্দাম খাজামুদ্দিনের স্ত্রী শাহিদা বেগমকেও ছুরিকাঘাতে আহত করার পর পূর্বশত্রুতার জেরে খাজামুদ্দিনকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে পরদিন ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এস আই) আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও ১৫জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ আসামি সাদ্দামকে মৃত্যুদন্ড প্রদান করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat