ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৫৪৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাড়ি দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগে নিউজিল্যান্ডের বিচার মন্ত্রী পদত্যাগ করেছেন।দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
কিরিটাপু ‘কিরি’ এলান জানিয়েছেন, তিনি তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং রোবরার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।এ প্রেক্ষিতে সোমবার তিনি পদত্যাগ করেন। খবর এএফপি’র।গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায় নি।এলান বলেছেন, গতকালের আমার কর্মকান্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি।তিনি আরো বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।
 প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন।আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat