ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৯২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান তার মনোনয়নপত্র দাখিল করেছেন। 
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রির্টানিং অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে আজ মনোনয়ন পত্র দাখিল করেন। বিকেল ৪টা পর্যন্ত আর কোন প্রার্থী মনোনয়নত্র জমা দেননি।’
মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’ 
মনোনয়ন জমা শেষে বিকেলে তিনি জেলা প্রেসক্লাবে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা  যাওয়ায় আসনটি শুন্য হয়। ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষনা করে।
তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ২৫ জুলাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ।
আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৭ টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat