ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ১০০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ স্থাপনাকে ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 
আজ মঙ্গলবার কর্পোরেশনের সেগুনবাগিচা, শাহবাগ, টিএন্ডটি কলোনি, নয়া পল্টন, আজিমপুর, সূত্রাপুর, মান্ডা ও আমিনবাগ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা ও শাহবাগ এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ‘ইস্টার্ন প্যানেরোমা’ ও ‘ইস্টার্ন ড্রিম’ নামক ২টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ভবন দুটির ম্যানেজার পলাশকে ১ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন।  
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসিফ  টিএন্ডটি কলোনি এলাকায় ৫২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ নয়া পল্টন এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পায়নি। 
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৬ নম্বর ওয়ার্ডের চায়না গলিতে ৮৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় মাস্টার্স বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবনটির সুপারভাইজার জাহাঙ্গির আলমকে ১ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ১ জনকে ৫০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও আরো ৩টি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অঞ্চল-৩ এ মোট ৫ মামলায় ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের আমিনবাগ এলাকায় ৩৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
আজকের অভিযানে সর্বমোট ৩৩৮ বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 
এদিকে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে আগামীকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৭টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। বিশেষ চিরুনি অভিযানকালে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকালে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে যথাক্রমে লার্ভসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন। একইসাথে ওয়ার্ডসমূহে এডিস মশার প্রজননস্থল নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat