ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৬৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আনা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আজ শুরু হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি গ্রহণ শুরু হয়।
লিভ টু আপিলকারীর আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিটটি দায়ের করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে রিটে দাবি করা হয়।
২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বিষয়ে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী।
লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার কোর্ট লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গত ২৩ জুলাই লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার ১ নম্বরে ছিল।
আজ শুনানিতে লিভ টু আপিলকারীর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন হাইকোর্টের দেয়া রায় পড়ে শোনান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat