ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৭৯০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হেপাটাইটিস প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে- এই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মানবহিতৈষী সংগঠন ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব। তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ আহবান জানান।
রাষ্ট্রপতি বলেন, লিভার বা যকৃৎ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের বিভিন্ন রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক জ্ঞান না থাকায় এবং সময়মতো চিকিৎসা গ্রহণ না করায় দেশে হেপাটাইটিসসহ লিভারের অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে মোঃ সাহাবুদ্দিন বলেন, ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যে এবারের প্রতিপাদ্য ‘আমরা অপেক্ষা করছি না’ সময়োপযোগী হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, জনগণের দোরগোড়ায় সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের স্বাস্থ্যখাতের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য সহযোগী স্টাফ নিয়োগ দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ফলে বর্তমানে বাংলাদেশে লিভারের বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে।
তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat