ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহন করেছে।  
পিরোজপুরের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার গৌরবোজ্জল কর্মময় জীবন নিয়ে আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা।
এছাড়া পিরোজপুর জেলা পরিষদ, পৌরসভা, সকল উপজেলা প্রশাসন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা-আলাদা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে। 
এদিকে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সকল আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, জেলা সদরে বঙ্গবন্ধু চত্ত্বরে জাতি পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনাসভা প্রভৃতি।   
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat