ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৬৭৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় অর্থ প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে কেন্দ্র করে নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজের মধ্যে প্রায় এক বছর ধরে দ্বন্দ্ব চলছে। সুকেশের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে জ্যাকুলিন ক্যারিয়ার ধ্বংস করতে চাইছেন অভিযোগ করে গত বছরের ডিসেম্বরে দিল্লির এক আদালতে একটি মানহানি মামলা করেছিলেন নোরা। এর জবাবে সোমবার (৩১ জুলাই) এ মামলায় দিল্লির পটীয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা। 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লির আদালতে নোরা অভিযোগ করেছেন, জ্যাকুলিন ফার্নান্দেজ তাকে উদ্দেশ্য করে তার ক্যরিয়ার ধংসের চেষ্টা করেছে। নোরা বলেন, ‘তারা আমাকে গোল্ড ডিগার বলেছিল এবং একজন সহশিল্পীর (সুকেশ) সঙ্গে সম্পর্ক আছে বলে আমাকে অভিযুক্ত করেছিল।’ এর জবাবে সোমবার এ মামলায় দিল্লির পটীয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা।
এ প্রসঙ্গে নোরা বলেন, জ্যাকুলিন ফারর্নান্দেজ ছাড়াও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। ওরা আমাকে ‘সুযোগ সন্ধানী’ বলেছে। পাশাপাশি দাবি করেছে, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলাম! তাদের মিথ্যাভাষণ সাধারণ মানুষের সামনে আমার সম্মানহানি করেছে।
এরই সঙ্গে ‘দিলবার’ খ্যাত অভিনেত্রী বলেন, সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি রুপির যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এ কথা জানাতেই আমি মামলা করেছি।
অভিনেত্রী আদালতে বলেন, আমার মতে বিশেষ কয়েকজনকে আড়াল করতেই এ ঘটনায় আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল! কারণ আমি বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি বলেই হয়তো আমাকে অনেকেই সহজ লক্ষ্য বলে ধরে নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat