ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭৮৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা আবারও বিদেশে পলাতক ও দন্ডিত তারেক রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।
জয় তাঁর ভেরিফাইড ফেসবুকে সোমবার এক স্ট্যাটাসে বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।’
তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা যেভাবে সরকারী যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াতচক্র আবারও সহিংসতা শুরু করেছে।’
জয় বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।
জয় তার পোস্টে বাংলা ও ইংরেজী ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে “ বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল” শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat