ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭৮৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাঁকে নিয়ে সৃজত শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন  করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে মাসব্যাপী শিল্পকর্মের এ প্রদর্শনী চলবে। 
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ, চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ অনান্য বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। 
প্রদর্শনীতে মোট ১২৩ জন শিল্পীর ভাস্কর্য, স্থাপনাশিল্প, চিত্রকর্ম, আলোকচিত্র ও ভিডিও আর্টসহ সর্বমোট ১৫০ টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে দেশবরেণ্য যেসব শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী বীরেন সোম, শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী রফিকুন নবী, শিল্পী মিনি করিম, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী ফরিদা জামান, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী শহিদ কবির, শিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকার, শিল্পী কে এম আবদুল কাইয়ুম, শিল্পী নাসিম আহমেদ নাদভী, শিল্পী নাইমা হক, শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী জামাল আহমেদ, শিল্পী রেজাউন নবী, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী জিএম খলিলুর রহমান, শিল্পী নাজমা আকতার, শিল্পী নিসার হোসেন, শিল্পী আতিয়া ইসলাম এ্যানি, শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস, শিল্পী সমীরণ চৌধুরী, শিল্পী সনজীব দাস অপু, শিল্পী শামসুল আলম আজাদ, শিল্পী প্রদ্যোত কুমার দাস, শিল্পী দেওয়ান মিজান, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ ও শিল্পী মো. কামালুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat