ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৬৭৬৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে শোকাবহ আগস্টের প্রথমদিনে শোক র‌্যালিতে মানুষের ঢল নামে। মঙ্গলবার শ্রবাণের বৃষ্টি উপেক্ষা করে নানা অঞ্চল থেকে মানুষ পদ্মাপাড়ের লৌহজং কলেজ মাঠে জড়ো হন। পরে প্রধান সড়ক ধরে র‌্যালিটি মালির অঙ্কে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। 
স্মরণকালের বৃহৎ এই শোকর‌্যালিতে নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। 
পরে শোক মঞ্চে সামাবেশ তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, আমাদের প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ঘরে-ঘরে ছড়িয়ে দিতে হবে। জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যার সাথে জড়িতদের ঘৃণা জানিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।  
তিনি বলেন, বাঙালির স্বাধীনতা ও মুক্তির স্থপতি বঙ্গবন্ধু বাংলারমাটি ও মানুষের পরম আপনজন।  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।  সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকাতে হবে। 
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রশিদ শিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat