ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৬০৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মাদক মামলায় নারীসহ দু'জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন, শাহিদা বেগম (৪২) এবং মো. রিফাত (২০)। এর মধ্যে শাহিদা কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্ব পাড়া চৌকিদার আব্দুর শুক্কুরের বাড়ির আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী এবং রিফাত একই এলাকার মজিদের পাড়ার মো. বাবুলের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে মো. রিফাত ও শাহিদা বেগমকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেল। এসময় রিফাত থেকে ১০ হাজার ও শাহিদা বেগমের থেকে ১০ হাজার পিচসহ মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। শাহিদাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat