ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৯০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কোভিড এবং মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারনে ইতালিয়ান পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রায় ৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে বার্ষিক রিপোর্টে বলা হয়েছে। 
ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী শীর্ষ তিন বিভাগে প্রতি বছর ক্ষতি হয়েছে ১.২ বিলিয়ন ইউরো। মহামারীর আগে ২০১৮-১৯ মৌসুমে সব মিলিয়ে ক্ষতির পরিমান ছিল ৪১২ মিলিয়ন ইউরো। 
শুধুমাত্র ২০২১-২২ মৌসুমে ক্লাবগুলোর ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১.৪ বিলিয়ন ইউরো। বার্ষিক রিপোর্ট প্রকাশের ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এই মৌসুমে ইতালিয়ান পেশাদার ফুটবলের ঋণের পরিমান দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ইউরা, এক বছরে যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
রিপোর্টে এই ক্ষতির পরিমান পুষিয়ে নেবার জন্য ইতালি ও তুরষ্কের ইউরো ২০৩২’র যৌথ বিডকে স্বাগত জানানো হয়েছে। টিকেট বিক্রির রাজস্ব থেকে এই দুই দেশের লাভের প্রত্যাশা করা হয়েছে। ইতালিয়ান পেশাদার ফুটবলের সব লিগে টিকেট থেকে ২০২১-২২ মৌসুমে রাজস্ব এসেছে ২৫৪ মিলিয়ন ইউরো। আগের বছর এর পরিমান ছিল ২২৬ মিলিয়ন ইউরো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে ৩৪১ মিলিয়ন ইউরোর তুলানায়  এসবই অনেক কম। 
বিপরীতে প্রিমিয়ার লিগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড একাই ২০২১-২২ মৌসুমে টিকেট থেকে ১২৬ মিলিয়ন ইউরো আয় করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat