ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৭৮৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন  তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দল পৃথক-পৃথক দল ঘোষনা করেছে  ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
চার নতুন মুখ- ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেরা, ম্যাথু ব্রিটকি ও জেরাল্ড কোয়েৎজিকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল সাজিয়েছে দক্ষিন আফ্রিকা। দলে রাখা হয়নি কুইন্টন ডি কক, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টির মত তারকাদের। তবে  ১৯ সদস্যের ওয়ানডে সিরিজের দলে আছেন তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দুই ফরম্যাটের দলে আছেন ২০২২ যুব বিশ^কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী  ব্রেভিস। যুব বিশ^কাপে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশে^র ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান ব্রেভিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার  ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের মালিক ব্রেভিস।   
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েছিলেন স্পিনার কেশব মহারাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটের দলেই আছেন মহারাজ।
টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক তেম্বা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
আগামী ৩০ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ এবং ৭ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : আইডেন মার্করাম (অধিনায়ক), তেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেরা, বিয়র্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রসি ভ্যান ডার ডুসেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, তাবরাইজ শামসি, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রসি ভ্যান ডার ডুসেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat