ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৭৮৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকাল ৯ টায় খুলনা রোড মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সাতক্ষীরা জেলা প্রশাসন। 
সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে জেলা প্রশাসক  মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। 
এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান। 
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক,সাতক্ষীরা জেলার  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোশারারফ হোসেন  মশু। আরো উপস্থিত ছিলেন -জেলার বীর মুক্তিযোদ্ধাগণ,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। 
আলোচনা সভা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 
অপরদিকে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন একাডেমির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান পরিবেশন করে। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat