ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৮১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে মোট দুইহাজার সাতশ’ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় এসেছে।জেলায় সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট দুইহাজার সাতশ’ জন প্রতিবন্ধীর শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে সদরে দুইশ’ পাঁচজন, নকলায় দুইশ’ ৩৪ জন, নালিতাবাড়ীতে একশ’ ৭০ জন, ঝিনাইগাতীতে একশ’ ২৩ জন ও শ্রীবরদীতে তিনশ’ চারজন এবং চারটি পৌরসভার ইউসিডি একহাজার ছয়শ’ ৬৪ জনকে শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা পাচ্ছে। 
তিনি আরও জানান, উপবৃত্তিভোগীরা মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রতি তিনমাস পর পর শ্রেণিভেদে মাসে সাতশ’ ৫০ টাকা থেকে একহাজার তিনশত টাকা পর্যন্ত বৃত্তি পাচ্ছে। এতে তাদের পরিবার অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। 
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, স্বচ্ছভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদানের লক্ষ্যে পৌর কাউন্সিলরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ি প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat