ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৭৮৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্øব (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুই গ্রুপের সংঘর্ষে এ সময় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধা পল্লব বিশ্বাস ও বাহির গ্রামের সালাম শেখের  মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। 
বুধবার সকালে বিরোধীয় ওই জমিতে সালাম শেখ ও তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব বিশ^াস ও তার ছেলেরা পাট কাটতে বাঁধা দিলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে  ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসার পর গুরুতর আহত কৃষক রাধা পল্লব বিশ^াস মারা যান । 
সদর হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান ভূঁইয়া জানান, বেলা ১২ টার দিকে ১২ জন আহতকে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে রাধা পল্লব নামে এক ব্যক্তি মারা যান। 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান নিশ্চিত করে বলেন,সদর উপজেলার দেবভোগ গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ্একজন মারা যান। নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য নড়্ইাল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat