ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ১০১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উচ্চমাধ্যমিক বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ বৃহস্পতিবার  সকাল ১০টায় শুরু হয়েছে। গাজীপুর থেকে এবার এসব পরীক্ষায় ৩০ হাজার ১৩৪জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের চেয়ে এবার দুই সহস্রাধিক বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মামুনুল করিম  জানান, এবার ৩৩টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক, ৬টি কেন্দ্রে আলিম এবং ৬টি কেন্দ্রে কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় এবার গাজীপুরে মোট পরীক্ষার্থী সংখ্যা হলো ৩০ হাজার ১৩৪জন। তাদের মধ্যে এইচএসসিতে ২৪হাজার ৫৩৫, আলিমে ২হাজার ৯৩৮জন এবং কারিগরিতে ২হাজার ৬৬১জন পরীক্ষার্থী রয়েছেন। গতবছর গাজীপুরে মোট পরীক্ষার্থী ছিল ২৭হাজার ৯৪০জন। এবার ২হাজার ১৯৪জন বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রয়োজনী পুলিশ, ম্যাজিস্ট্রেটও নিয়োজিত রয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দভাবে সম্পন্ন করতে সকল সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat