ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৭৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু ও নতুন করে আরো ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুবরণকারী নারীর নাম মমতাজ বেগম (৪১)। 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত  কোতোয়ালী থানা এলাকার মমতাজ বেগমকে ৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। তিনি এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে আগস্ট মাসের প্রথম ১৭ দিনে ১৪ ও চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি শিশু, ১৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ পুরুষ ও ১৩ নারীর মৃত্যু ঘটেছে। 
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন। সরকারি হাসপাতালে ৪৭ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১, জেনারেল হাসপাতালে ৬, বিআইটিআইডি’তে ১৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৯ জনে। এদের ২ হাজার ৫৮৮ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৭৯১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৩০ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat