ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৬৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, মাদক বিক্রয় ও গাড়ি চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  
র‌্যাব-৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা বাবুলসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে মো. বাবুল হোসেন (৫৩), আব্দুল হালিম (৩৮), মো. আমির হোসেন (২৮) ও  মো. ইসহাক বেপারী (১৯)।
ফারজানা হক জানান, তাদের কাছ থেকে পুলিশ মনোগ্রামযুক্ত ১টি কাধ ব্যাগ, পুলিশ লেখা সম্বলিত ১টি পিস্তল কভার, চাবিসহ ১টি হ্যান্ডকাপ, ২ টি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইকৃত কিছু টাকা এবং একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ডিবি পুলিশ পরিচয়ে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিঘেœ ছিনতাই, মাদক বিক্রয় এবং গাড়ি চুরি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat