ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহসড়কের ঝিকরগাছায় গাছের ডাল ভেঙ্গে বাসের ছাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- যশোর উপশহর ডি-ব্লকের মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনসুর
আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে বেনাপোল থেকে একটি কাভার্ডভ্যান যশোরের দিকে যাচ্ছিলো। কাভার্ড ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী
যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুরাতন মরা কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় মরা কড়ই গাছের উপরের ডাল ভেঙ্গে যাত্রীবাহী বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত শিমুল হোসেনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরো ৫ যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন ভক্ত জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat