ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯০৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)-শীর্ষক কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী এসময় উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারী হাসপাতালের সহায়তায় সমতলে বসবাসরত ১৪ টি পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ ছাড়াও ১৪০ টি পরিবারে হাঁস ও মোরগের ঘর বিতরণ করেন। 
এসময় মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধমের্র মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ কর্মে নিয়োজিত থেকে দেশ গড়ার কাজে অবদান রাখছে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ। সাংস্কৃতিক নানা উপাদান এসব জাতি গোষ্ঠীর সক্ষমতার বহিঃপ্রকাশ। জাতীয় উন্নয়নের জন্যই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বাংলা, বাঙ্গালি ও বাঙ্গালি সংস্কৃতির সঙ্গে যার জীবন, সংগ্রাম ও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আজীবনের লালিত স্বপ্ন একে একে বাস্তবায়ন করে যাচ্ছে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাবের, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট বীরবল ঘোষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat