ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে এফবিসিসিআই’র সভাপতি মো. মাহবুবুল আলমের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের জন্য দোয়া- মোনাজাতে অংশ নেন এফবিসিসিআই'র নেতৃবৃন্দ।
দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর এফবিসিসিআই'র সভাপতি মো. মাহবুবুল আলম পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলীর নেতৃত্বে  নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি, এফবিসিসিআই'র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
প্রার্থনা করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।
পরে কাজী আকরাম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু সমাধিসৌধের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া  বরগুনা জেলা যুবলীগ, ঢাকা মেট্রোপলিটন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat