ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯৮৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলায় বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শুক্রবার তার আইনজীবীকে বলেছেন, দেশের জন্য প্রয়োজনে তিনি এক হাজার বছর পর্যন্ত জেলে থাকতে প্রস্তুত।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি ইমরান খানের সঙ্গে জেলে দেখা করেছেন। এসময় ইমরান খান তাকে বলেন, ‘(জেলে) সুযোগ-সুবিধা না দেওয়া নিয়ে আমি চিন্তা করি না। আমাকে ১ হাজার বছর জেলে রাখলেও কিছু যায় আসে না, তবে আমি এর জন্য প্রস্তুত কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’
৭০ বছর বয়সী ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বিক্রি থেকে আয় গোপন করার দায়ে ৫ আগস্ট একটি দায়রা আদালত তিন বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে তার দাড়ি বড় হয়েছে। তাকে (ইমরান খান) আজ একটি আয়না এবং শেভিং কিট দেওয়া হয়েছে।’ছয়জনের একটি দলের মধ্যে শুধু তাকেই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।
আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আইনি দলের প্রবেশাধিকার সীমিত করার জন্য জেলারের আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন বলে তিনি জানান।
ইমলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) এই মামালার শুনানি করবে।
২০২২ সালে এপ্রিল মাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ জুড়ে ১৪০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আইনজীবী আরও বলেছেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বুধবার সাইফার ইস্যু সম্পর্কে অ্যাটক কারাগারে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেছিল। এই সময় সাবেক প্রধানমন্ত্রী তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat