ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৯১৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার সদর উপজেলায় আজ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়ায় আক্রান্ত ২৯ জন রোগীর মধ্যে ১৪ লাখ ৫০ হাজার টাকা সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এসব চেক বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মোত্তালিব প্রমুখ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগাক্রান্ত ২৯ জন ব্যক্তির মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার এককালীন চেক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat