ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৮০৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে সিলেটে নানা আয়োজনে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
আজ দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বারবার গ্রেনেড হামলার পরেও আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। তারা বলেন, বোমা বাজদের পৃষ্ঠপোষকদের বাংলা মাটিতে স্থান হতে পারে না।
এদিকে বিকেলে সিলেট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট নগরীতে পৃথকভাবে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে।
একর্মসুচীতে নেতৃত্বে দেন সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহনান চৌধুরী,সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat