ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৮১৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি ইতিমধ্যেই ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমার সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুল করেননি নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শো-রুমের একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ লিখেছেন, ‘ধন্যবাদ, আরশাদ আদনান ভাইয়া। “প্রিয়তমা”র সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’
এদিকে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোটভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে ছবিটি ম্যাসিভ হিট হয়েছে। এতটা অভাবনীয় সাফল্য আসবে ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওর কাজেও আসবে। তাই গাড়িটি উপহার দেওয়া।’
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat