ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৬৭৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা মুক্তিযোদ্ধা জেলার পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীকে আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধ্যক্ষজনিত কারণে ঢাকাইয়াপট্টি  মহল্লায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাচঁবিবি বায়তুন নূর জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লে ­ক্স ভবন চত্ব¡রে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। পরে সরকারি কবরস্থানে (মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট স্থানে) তার দাফন সম্পন্ন হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধের গবেষক ও সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুমবা  ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্ল­ব, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর  শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক উল্লাস কুমার হাজরা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat