ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৬৭৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক থেকে চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদকবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।
আটক দুইজন হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মো. সেলিমের ছেলে হেলপার সালাহ উদ্দিন (২১)। 
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে চেকপোষ্ট পরিচালনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই  ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভিতর প্রায় চার কোটি টাকা মূল্যের তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat