ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৯০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।  
জিয়াউল হাসান বলেন, স্বেচ্ছা রক্তদাতারা রক্তদানের মাধ্যমে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে মানবিক হয়ে ওঠেন। মুমূর্ষুর জীবন বাঁচানোর মাধ্যমে তাদের মধ্যে প্রশান্তি আর আত্মসন্তুষ্টি বিরাজ করে। আসলে স্বেচ্ছা রক্তদানের মতো মানবিক কাজের বিকল্প নেই।
তিনি আরো বলেন, সরকার দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না- এ লক্ষে পিছিয়ে পড়া ও দুস্থদের সহযোগিতা করে আসছে। তাদের এগিয়ে নেয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে রাষ্ট্রের এ দায়িত্ব পালনে সহযোগিতা করছে।
এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ১০ বারের রক্তদাতা সানজানা শারমীন এশা এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়ায় আক্রান্ত সুমি আক্তার। স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্তের চাহিদা পুরোপুরি মেটাতে নতুন স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহ্বান জানান আলোচকরা।
অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন ৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করে কোয়ান্টাম। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেয়া হয়।
স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতেই নিয়মিত এমন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে কোয়ান্টাম। সাড়ে চার লক্ষাধিক ডোনার পুল নিয়ে গঠিত কোয়ান্টাম ল্যাব বছরে গড়ে সরবরাহ করছে ১ লক্ষাধিক ইউনিট রক্ত ও রক্ত উপাদান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat