ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মাস শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে পথনাটক ‘পথরেখায় বঙ্গবন্ধু’র প্রদর্শীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গোল চত্বরে এ পথনাটক অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর রচিত ‘পথরেখায় বঙ্গবন্ধু’ নাটকটি রচনা করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না এবং প্রভাষক চারমিন সুলতানা। নাটকটিতে অভিনয় করেছেন- বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পথনাটকটিতে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর পারিবারিক ও রাজনৈতিক জীবন।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এসময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat