ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৭৮৬৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে  কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন ।এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার হাসপাতালে প্রেরন করেন।
নিহতের নাম জিয়াউল ইসলাম (২৫)। তিনি জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ টেকেরবাড়ি গ্রামের শাহবাজ আলীর ছেলে।
আহত ৫ জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অটোচালক মারা যান। তবে আহত যাত্রীদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে হতাহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।  
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat