ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৬৭৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাবানলের মতো ছড়িয়েছে হলিউড তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে স্যাম আসগরির সম্পর্কের অবনতির খবর। এর মধ্যেই ব্রিটনিকে অচেনা পুরুষের সঙ্গে রোমান্টিকভাবে নাচতে দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যে অচেনা পুরুষকে হলিউডের এই অভিনেত্রীর সঙ্গে নাচতে দেখা গেছে, তার পরিচয় পাওয়া যায়নি। কিন্তু ব্রিটনির কথায় সেই পুরুষ লোকটি তার ‘খুব ভালো বন্ধু’। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি ১৪ বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে তৃতীয় স্বামী স্যাম আসগারির সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্রিটনির। বিষয়টি নিয়ে নিজের মানসিক অবস্থার জানান দিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য একটি পোস্টে হলিউডের এই তারকা লেখেন, ‘আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। আমি এতদিন ধরে নিজে মনকে শক্ত করে রেখেছি। এতদিন ধরে নিজের দুর্বলতাকে লুকিয়ে রেখেছি।’
ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বরাবরের মতোই বিতর্কিত ব্রিটনি স্পিয়ার্স। বেশ কিছুদিন আগে স্যামের সঙ্গে ঘর ভেঙে যায় ব্রিটনির। এরপরই ব্রিটনির নতুন এই পোস্ট দেখে নেটিজেনরা বলছেন, স্যামের সঙ্গে বিচ্ছেদের পর সম্ভবত নতুন পুরুষ পেতে খুব বেশি দেরি হয়নি এই তারকার।
ঘর ভাঙার খবর মিলেছিল দিন কয়েক আগেই। এখন সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ‘নতুন সঙ্গী’ খুঁজে পেলেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat