ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৬৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ঘর-বাড়ি, রাস্তাঘাট, কৃষিজমিসহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। 
তিনি মানবিক মূল্যবোধের তাগিদে সাম্প্রতিককালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা করার জন্য সমাজের প্রতিষ্ঠিত সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ শনিবার বান্দরবান সদরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গত মানুষের কথা সবসময় চিন্তা করেন। তিনি পার্বত্য অঞ্চলের দুর্গত মানুষের সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের পাশে থাকার জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন। সরকারি ত্রাণ  সহায়তা দুর্গতদের মাঝে দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক তদারকি করছেন। 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে মাথাপিছু সাড়ে ৭ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজির প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মন্ত্রী দুর্যোগের শুরু থেকে এ যাবৎ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেবা প্রদানকারী দেশি-বিদেশি এসব সংস্থা সরকারের ত্রাণ বিতরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দুর্গত মানুষদের উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছে এবং বন্যা পরবর্তী সময়ে দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পৌরসভার মেয়র সামশুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যাসাপ্রু মারমা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat