ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৭৯২৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কেউ নির্বাচন প্রতিরোধ করতে চাইলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে অংশ নিতে পারে, আবার নাও নিতে পারে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। তবে বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ দাঁতভাঙ্গা জবাব দেবে।
নানক আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। রাজধানীর আদাবরের শেখেরটেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে আদাবর থানা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, যে হাতে বোমা মারবেন সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। যে হাতে আগুন দিবেন সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। কারণ আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো।
আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম। সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat