ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৬৭৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী সিনেমার সাবেক তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য বর্তমানে দুজনেই ব্যস্ত তাদের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে। প্রেম থেকে দাম্পত্য জীবন নিয়ে যতখানি চর্চায় ছিল তারা বিচ্ছেদের পরেও তাতে এতটুকুও ভাটা পড়েনি। সামান্থার সঙ্গে ছাড়াছাড়ির পর ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার প্রেমের কানাঘুষা এখন সর্বত্র। অন্যদিকে, কাজের বাইরে একাধিকবার অসুস্থতার খবরে শিরোনামে এসেছেন সামান্থা। আর দুজনের সম্পর্কের তিক্ততার রেশ এখনও কাটেনি বললেই চলে। 
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি তেলুগু সিনেমা দেখতে যান নাগা। সিনেমার বিরতিতে সামান্থার ‘কুশি’ সিনেমার ট্রেলার পর্দায় দেখেই সঙ্গে সঙ্গেই নাকি হল ছেড়ে বেরিয়ে যান নাগা।
খুব শিগগিরই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। ইতিমধ্যেই সিনেমার গান মন জয় করেছে দর্শকদের।
দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পরে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের আগে ছিলেন লিভ ইন সম্পর্কে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র চার বছরের মাথায়। তাদের বিচ্ছেদের খবরে হতবাক হয়ে যান তাদের ভক্তরাও। এই মুহূর্তে নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat