ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৭৯২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনো কোন আন্দোলন সফল হয় না। তিনি বলেন, ‘যে আন্দোলনে জনগনের সম্পৃক্ততা নেই, এমন আন্দোলন পৃথিবীতে কখনোই সফল হয়নি। জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণ আন্দোলন সফল হয়নি, এদেশে হবে না।’ ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলানায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না। বিএনপি’র আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। জনগণ যে আন্দোলনে নেই, সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দলবেঁধে সিঙ্গাপুর গেছেন, জাতীয় পার্টিরও একজন রয়েছে। রাজনৈতিক আলোচনা দেশেও হচ্ছে, বিদেশেও গিয়ে করছে। রাজনীতি করেন- কিন্তু ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে। তিনি বলেন, বিএনপি আবারো ক্ষমতায় গেলে এদেশে রক্তের বন্যা বইয়ে দিবে। মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক।  তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে নিশ্চিত।
আইইবি'র সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইইবি'র সাবেক সভাপতি নুরুল হুদা,  সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধুর প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat