ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৯২২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দলিল লেখক মো: বরকত শেখ (৬০) ওরফে সাহেব আলীকে পিটিয়ে হত্যা
করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত সাহেব আলী পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে।ঘটনার পর খবর শুনে প্রতিপক্ষ গ্রুপের কেরামত মোল্যা ওরফে কুমি মোল্যা (৭০) স্ট্রোকে আক্রান্ত হলে তাকে
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সন্ধ্যা ৬টার দিকে মারা যান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমির মালিকানা নিয়ে মো: বরকত শেখ (৫৬) ওরফে সাহেব আলী ও প্রতিপক্ষ রকির মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে বিরোধপূর্ণ জমি সার্ভেয়ারের উপস্থিতিতে পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশ বসে।জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা
হয়।কথাকাটাকাটির এক পর্যায়ে কেরামতের ছেলে রকি ও নেপালের নেতৃত্বে তাদের দলীয় লোকজন লাঠি ও হাতুড়ি দিয়ে দলিল লেখক মো: বরকত শেখ ওরফে সাহেব আলীকে মাথায় আঘাত করলে তিনি (সাহেব আলী) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।সাহেব আলীর মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ কুমি মোল্যা স্ট্রোক করেন।তাকেও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তির পর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। লোহাগড়া থানার ওসি আরও জানান,ঘটনার পর হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে
যায়। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat