ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৫৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
দুপুরে দলীয় কার্যালয়ে আযোজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জিয়াউল বসির টুটুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নিজামুল হক পারভেজ। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নূর ইসলাম আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
আলোচনা সভার শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালরাতে ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধির জন্য।
মিলাদ মাহফিল শেষে ৩ হাজার দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat