ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৬৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তবে, নির্বাচন কমিশনকে সরকার সবরকম সহায়তা করবে। 
কৃষিমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুরে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। কারণ, আওয়ামী লীগ কখনো চোরাগলি পথ ধরে ক্ষমতায় আসেনি।’
মন্ত্রী বলেন, দেশের জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। আগামী নির্বাচনেও জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
ড. রাজ্জাক আরো বলেন, বিএনপি আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রাম করে ক্ষমতা থেকে সরাতে চায়। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড়। এমন কোন বাড়ি নেই, ঘর নেই আর এমন কোন গ্রাম নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। আর যারা বাংলাদেশকে পাকিস্তানিদের কাছে বিকিয়ে দিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে এ সমাবেশে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামন ও পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat