ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৮৯৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি : নড়াইল জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার সদর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷এক সপ্তাহব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে পথ প্রচার, লিফলেট বিতরণ এবং জনসম্পৃক্তকরণ কর্মসূচী রয়েছে ৷
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের সদর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,গত ২৪ আগস্ট বৃহস্পতিবার হতে সপ্তাহব্যাপী এ কর্মসূচী শুরু হয়ে আজ ৩১ আগস্ট শেষ হয়েছে ৷নড়াইল সদর পৌরসভার সকল গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু বিষয়ে জরূরি বার্তা নিয়ে সড়ক প্রচারের পাশাপাশি জনগণকে ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রাপ্ত লিফলেট বিতরণ করা হয় ৷
একই সাথে ডেঙ্গু মোকাবেলায় তাদের নিকট থেকে মতামত জানতে চাওয়া হয় ৷জনগণ স্বতঃস্ফূর্তভাবে নড়াইল জেলা তথ্য অফিসের এ কার্যক্রমে সাড়া দেয় এবং অংশগ্রহণ করে ৷
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে  লিফলেট বিতরণ, পারস্পরিক মতবিনিময় করা হয় ৷
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এ সপ্তাহব্যাপী (২৪-৩১ আগস্ট ২০২৩ ) নানামূখী প্রচারণামূলক কর্মসূচীতে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয় সহায়ক সহযোগিতা প্রদান করে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat