ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৬৮১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরের রাজধানী কুইটোয় রাতভর গ্রেনেড এবং দ’ুটি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠার কয়েক ঘণ্টা পর ছয়টি কারাগারের বন্দিরা বৃহস্পতিবার ৫৭ জন কারারক্ষী ও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে।
সংগঠিত অপরাধ চক্রের আপাত শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে একের পর এক হামলা চালানো হয়। তবে এসব হামলায় কারো মৃত্যু হয়নি বলে  দাবি করা হচ্ছে। কারাগারে অভ্যুত্থানকে আগের দিন অস্ত্র বাজেয়াপ্ত করার জন্য পুলিশ অভিযান চালানোর প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।
দেশের এসএনএআই কারাগার কর্তৃপক্ষকে লক্ষ্য করে এসব সহিংসতার একটি কারাগারটির সদর দফতরের বাইরে এবং অন্যটি পূর্বে এসএনএআই-এর কার্যালয় ভবনে বিস্ফোরিত হয়।
কয়েক ঘন্টা পর, এসএনএআই বলেছে, সারাদেশে ছয়টি বন্দীশালায় বন্দিরা ৫০ জন কারারক্ষী এবং সাতজন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ও তাদেরকে জিম্মি করে।
রাজধানী কুইটোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাতা বলেন, আমরা আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
দেশটি মাত্র কয়েক বছর আগেও বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক - কলম্বিয়া এবং পেরুর মধ্যে একটি শান্তিপূর্ণ স্থল ছিল। সম্প্রতি এটি নিজেই মাদক পাচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে ওঠায় সহিংসতা বেড়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat