ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৮৬৯২৭ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া সাধারণ সম্পাদক আব্দুল আলিম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার নামে জাতীয় মৎস্যজীবী সমিতির কার্ড বিক্রি করে অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠলেও বহাল তবিয়তেই সাধারণ সম্পাদক পদে রয়েছে আব্দুল আলিম। কেন্দ্র থেকে নেওয়া হয়নি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা। 
জানা যায়, জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার কথা বলে বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীদের নিকট কার্ড বিক্রি করে অতিরিক্ত  টাকা হাতিয়ে নিয়েছে উল্লাপাড়া শাখার জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বিভিন্ন ওয়ার্ডে দুস্থ্য অসহায় মৎস্যজীবীরা বিনামূল্যে চাল, ডাল পাওয়ার আশায় ১২০ টাকার বিনিময়ে আব্দুল আলিমের নিকট হতে কার্ড কিনেছে। কিন্তু কাংখিত সময়ে চাল-ডাল ও অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানাজানি হলে হতাশায় পড়েছে তারা। 
ইতোমধ্যেই তিনি উপজেলায় ৩ শতাধিক মৎস্যজীবীর নিকট টাকার বিনিময়ে কার্ড বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম।  
জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া সাধারণ সম্পাদক আব্দুল আলিমের অনিয়মের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি  এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন না করায় হতাশা বিরাজ করছে স্থানীয় মৎস্যজীবী কার্ডধারীদের মাঝে। আব্দুল আলীম বহাল তবিয়তেই পদে থেকে বেপরোয়া হয়ে উপজেলা জুড়ে আরও জাতীয় মৎস্যজীবীর কার্ড বিক্রির পাঁয়তারা করছে বলে জানান মৎস্যজীবী সদস্যরা । 
 স্থানীয় মৎস্যজীবী কার্ডধারীরা বলছেন এ  ঘটনায় আব্দুল আলীমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। দূর্নীতি করার পরও  কেন্দ্র থেকে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।  তার বিরুদ্ধে কেন্দ্র থেকে  কোনো পদক্ষেপ না নেওয়ায় উপজেলা মৎস্যজীবীদের মধ্যে হতাশা বিরাজ করছে। 

উল্লেখ্য, আব্দুল আলিমের অনিয়মের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে প্রকাশ হলে ও আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয়  কর্মকা- প্রশ্নবিদ্ধ করায় উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৯ আগষ্ট মোহনপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আলীমকে তার কর্মকা- বিষয়ে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলে । তিনি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো স-দুত্তর না দিয়ে নানা বিষয়ে কটুক্তিমূলক মন্তব্য করা ও দলীয় কর্মকা- প্রশ্নবিদ্ধ করায় আব্দুল আলীমকে গত মঙ্গলবার (২৯ আগষ্ট) সংগঠন থেকে বহিষ্কার করে উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।

এ বিষয়ে জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্য করার জন্য ১শত ১০ টাকা করে নেওয়া হয়েছে এবং আরো ১০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে খরচের জন্য। আর চাল-ডাল দেওয়ার কথা বলে কার্ড করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat