ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৬৭৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা সরকারি কলেজে এ প্রথম চালু করা হলো ছাত্রী হোস্টেল। রোববার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পসে ৫ তলা বিশিষ্ট হলটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। ১’শ ৩২ সিট বিশিষ্ট ছাত্রীনিবাসটি চালু হওয়ার মাধ্যমে ছাত্রীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর জানান, হলটি চালু হওয়ার ফলে দূর দূরান্ত থেকে কলেজে পড়তে আসা মেয়েদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। এখন এখানে থেকেই মনোরম পরিবেশে ছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হলটি নামকরণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠিয়েছি। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা হলটিতে রয়েছে বলেও জানান তিনি।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: এনায়েতউল্লাহ, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী, হোষ্টেল সুপার মিজানুর রহমান, সহকারী হোষ্টেল সুপার ফাহমিদা ইসলাম পুস্পসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রীসহ তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে হলে আগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন হোস্টেল কতৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat