ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে দুইব্যক্তি নিহত হয়েছেন।  আজ রোববার দুপুর একটায় উপজেলার খানপুর ইউনিয়নে ছাতিয়ানি গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার জাকারিয়া জাকির (২৭) এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)। বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান , রোববার দুপুরে  জেলার শেরপুর উপজেলা সদর থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খ ১২-৬০০৫) আঞ্চলিক মহাসড়কে উঠে। পথিমধ্যে গাড়িটি উপজেলার খানপুর ইউনিয়নে ছাতিয়ানি  গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এসময় গাড়িটির চালকসহ  ভিতর থাকা  দু’জন বের  হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির ভিতর থেকে জাকারিয়া ও রানী নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 
তিনি জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা-কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat