ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬৭৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বিশ্বের বুকে একটি স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে। 
আর আজকের শিক্ষার্থীরাই হবে সেই স্মার্ট দেশের কারিগর। আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
 আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরে ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে সদর উপজেলায় ১ হাজার ১৪ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।
বিএনপির নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।   ইকবালুর রহিম আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশকে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাঙ্গনে কলমের বদলে মাদক ও অস্ত্র দেয়া হয়েছিল। জঙ্গিবাদ ও সন্ত্রাস করে দেশ আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল বিগত বিএনপি জামাত সরকার। দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেন আজ দেশের এত উন্নয়ন। উন্নয়ন ও অগ্রতিতেও বিএনপির নানান ষড়যন্ত্র করছে। বিএনপির নানান ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই দেশ। আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি। 
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম,দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সম্মাননা অনুষ্ঠানে আহবায়ক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউট এর আভ্যন্তরীন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুন অর রশীদ।
আলোচনা সভা শেষে তিনি ১ হাজার ১৪ জন কৃতী এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে ব্যাপী এক বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat