ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৯১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেন না বলে মনে করেন আইজিপি।
তিনি বলেন, এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। 
আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। 
আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat