ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৬৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এখানে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রগতি ময়দানের ভারত মন্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তাঁরা একে অপরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ও মার্কিন  প্রেসিডেন্ট হাসিমুখে কিছুক্ষণ কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়েরর সময়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজের মোবাইল ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়াারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে লেখেন, “নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার খোশগল্প হয়েছে। আমি তাকে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছি।”
তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও এ সকল ছবিতে দেখা যায়।
একটি ছবিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি নিতেও দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফর সঙ্গীদের নিয়ে স্বাগতিক ভারতের আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগদান করতে নয়া দিল্লীতে অবস্থান করছেন। এ বছর শীর্ষ সম্মেলনটির আয়োজন করছে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat