ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৮০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেন, সংবাদমাধ্যম দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
তিনি বলেন, জাতির পিতা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।
ডেপুটি স্পিকার আরো বলেন, তিনি  (শেখ হাসিনা) ক্ষমতায় আসার পর অনেক ইলেকট্রনিক মিডিয়ার অনুমোদন দিয়েছেন এবং তারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে।
শামসুল হক টুকু আজ জেলার ঈশ্বরদীতে বিএসআরআইয়ের এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত ‘আধার ঠেলে এগিয়ে চলা’ প্রতিপাদ্যে সংবাদ সাতদিন প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।
ডেপুটি স্পিকার বলেন, সংবাদমাধ্যম একটি সমাজের দর্পন, সংবাদত্রের মাধ্যমের একটি দেশের প্রকৃত উন্নয়ন ও চাহিদার চিত্র উঠে আসে।
সংবাদমাধ্যম দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন,  সংবাদপত্র অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে মানুষের চাহিদা ও সমস্যাগুলো তুলে ধরবে। যারাই সরকারে থাকবে তাদের কাছে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করবে।
শামসুল হক টুকু বলেন, হলুদ সাংবাদিকতা অগ্রসরমান একটি দেশকে পিছনের দিকে নিয়ে যায়। সংবাদপত্র ধারালো অস্ত্র নয়, কিন্তু ধারালো অস্ত্রের চেয়েও শক্তিশালী। মানুষ তাঁর চিন্তা ভাবনাকে লেখনীর মাধমে প্রকাশ করে। এটি খারাপকে আরও শক্তিশালী করতে পারে অন্যদিকে ভালো দিকটাকেও সামনের দিকে এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে সাংবাদিকতা করবেন, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের শক্তি বৃদ্ধির পথে এবং দেশের অভ্যন্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে যারা কাজ করে তাদের হাতকে শক্তিশালী করবেন তা নিয়ে সমাজের বিবেকবান মানুষদের ভাবতে হবে।
অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর মেয়র মো. ইছহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. বেলায়েত আলী বিল্লু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat