ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি বলেন, বর্তমান সরকার শিল্প-সংস্কৃতি উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সুস্থ ধারার সাংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ও সংস্কৃতি সেবীদের উৎসাহ প্রদান ও দুস্থ সাংস্কৃতিক কর্মীদের অর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
তিনি আজ শনিবার বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্প সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮টি বিভাগে আজ একই সঙ্গে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ যাবৎ ৬৪টি জেলায় সাহিত্য সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।  
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব রাজীব কুমার সরকার, শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ, সিটি কর্পোরেশনের নির্বাহী ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
উৎসবে চার জেলার শিল্পীরা লোক সঙ্গীতসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat